সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ব্যালেট বই ছিনতাইয়ের আশঙ্কা স্বতন্ত্র মেয়র প্রার্থীর

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৮৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : তৃতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুরে আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌর নির্বাচন ঝুঁকিপূর্ণ ও ব্যালেট বইসহ সকল নির্বাচনী সামগ্রী ছিনতায়ের আশঙ্কা দাবি করে নির্বাচনের দিন ভোর সকালে কেন্দ্রগুলোতে ব্যালেট বইসহ অন্যান্য সামগ্রী পৌঁছানোর দাবিতে জেলা নির্বাচন বরাবর লিখিত একটি আবেদন করেছে আওয়ামী লীগের (স্বতন্ত্র) বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আব্দুস ছাত্তার।

তিনি পৌর সভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র।

লিখিত আবেদন থেকে জানা যায়, ভূঞাপুর পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ব্যালেট বইসহ সকল নির্বাচনী সামগ্রী নির্বাচন পূর্বের দিনে সাধারণত কেন্দ্রে প্রিজাইডিং অফিসার দিয়ে প্রেরণ করা হয়। ভূঞাপুর পৌরসভা নির্বাচনে আমি একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী (জগ প্রতীক) হিসেবে আশঙ্কা করছি যে, দুষ্কৃতকারী নির্বাচনের দিন পূর্বের রাতে ব্যালেট বইসহ ব্যালেট সামগ্রী ছিনতাই, বিনষ্ট বা ক্ষতি করতে পারে। তাতে সাধারণ ভোটারসহ প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। ভোট গ্রহণের ৩০ জানুয়ারি সকালে কেন্দ্রগুলোতে নির্বাচনী সকল সামগ্রী প্রেরণ করলে শঙ্কামুক্ত থাকবো।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী আব্দুস ছাত্তার বলেন- আমি স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়ে সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করে আসছি। ক্ষমতাসীন দলের মনোনীত মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকরা গত বুধবার রাতে আমার জগ প্রতীক মার্কার পোস্টা ছিঁড়ে ফেলছে। ওই মেয়র প্রার্থী তার নির্বাচনী মিটিংয়ে নানা ধরণের হুঁমকিও দিচ্ছেন আমার কর্মীদের। তাদের এমন আচরণের পরিপেক্ষিতে রাতে ব্যালেট বইসহ সকল সামগ্রী ছিনতাই করে কোন ক্ষতি না করতে পারে সেজন্য জেলা নির্বাচন বরাবর লিখিত আবেদন জমা দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme