সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঘাটাইলে বিএনপি’র উদ্যোগে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পৌর ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করীম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল। এ সময় ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস, জনতা দল, জিয়া মঞ্চসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme