সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভিজিএফ’র চালে বড় বড় পাথর, ক্ষুব্ধ উপকারভোগীরা

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় বিতরণ করা দশ কেজি চালে বড় বড় পাথর পাওয়া গেছে। এতে চাল নিতে আসা উপকাভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার ৫ জুলাই ভূঞাপুর পৌরসভায় ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণের সময় বেশ কিছু বস্তাতে পাথর পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অবহিত করলে পাথরযুক্ত চালের বস্তাগুলো পরিবর্তণের আশ্বস দেয়া হয়। এছাড়াও পোকা, দূর্গন্ধ ও নি¤œমানের চাল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

উপজেলা গোডাউন কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল হালিম বলেন, চালে পাথর পাওয়ার পরই বস্তাগুলো পরিবর্তণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। তবে চালে এমন পাথর থাকতেই পারে। চাল যে চাতালগুলোতে শুকানো হয়, চাতালের পাথরগুলোই উঠে চালে মিশেছে।

উপজেলা খাদ্য পরিদর্শক কাজী হামিদুল হক বলেন, হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচীর আওয়তায় ৬টি ইউনিয়নে ১০২ মেট্রিকটন এবং পৌরসভায় ৩০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এই চালের বস্তাগুলো গত বছর গোডাউনে মজুদ করা হয়েছিল। এই মৌসুমটায় চালে পোকা ধরে। পোকা দমনে ওষুধ দেয়া হচ্ছে। মঙ্গলবার পৌরসভায় চালগুলো বিতরণের সময় বেশ কিছু বস্তাতে পাথর পাওয়া গেছে। সেগুলো পরিবর্তণ করে দেয়া হবে। ভূঞাপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, চাল বিতরণের সময় বেশ কিছু বস্তাতে পাথর পাওয়া যায়। পরে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বস্তাগুলো পরিবর্তন করে দেয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, পাথরযুক্ত চালের বস্তাগুলোতে পরিবর্তন করে দেয়ার জন্য খাদ্য পরিদর্শককে জানানো হয়েছে। কেন চালে পাথর পাওয়া গেলে সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme