সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন, মসজিদে মসজিদে কোরান তেলাওয়াত, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল-এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দু’টি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া দ্বিধা বিভক্ত আওয়ামীলীগ একাদিক দলে বিভক্ত হয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ ও শোডাউন করে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অপর দিকে উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে আ’লীগ অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে ইবরাহীম খাঁ সরকারী কলেজ মাঠে সমাবেশের মাধ্যমে শেষ করে । কেন্দ্রীয় আ’লীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেলের পক্ষে উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme