সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্ত পরিবারের মাঝে প্রায় শতাধিক শীতবস্ত্র উপহার দিয়েছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

শুক্রবার ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় হিমালয় গ্রুপের উদ্যোগে ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আয়োজনে উপজেলার পাথাইলকান্দী আউটলেট শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

হিমালয় গ্রুপের চেয়ারম্যান ও আরটিভি’র বার্তা সম্পাদক তাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে পাথাইলকান্দী শাখা ম্যানেজার শাহেদ শাহরিয়ার সমুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মমাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক কামাল হোসেন, সিরাজকান্দি দাখিল মাদরাসা সুপার আব্দুল কদ্দুস প্রমুখ।

এসময় ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক ফরমান শেখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ভূঞাপুর আউটলেট শাখার ব্যবস্থাপক ও যুগীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদ মিয়া, সাংবাদকর্মী হাসান মাহমুদ, মোমেন তালুকদার, আতিফ রাসেল, গোবিন্দাসী আউটলেট শাখার ক্যাশ অফিসার বিলকিস খাতুন, পাথাইলকান্দি শাখার ক্যাশ অফিসার আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme