সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল ভূঞাপুরে ৮৭০ পিস ইয়াবাসহ জহের মন্ডল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

সে উপজেলার চর বিহারী গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের গরুর খামারের পাশ থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, জহের কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বাড়ি ফিরছিল। সকালে সে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের গোল চত্বরে নামে। গোপন সংবাদের ভিত্তিতে পরে তাকে পাথাইলকান্দি বাজার এলাকা থেকে ধাওয়া করে গোবিন্দাসীর দুলাল হোসেন চকদারের গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয় এবং প্লাস্টার করার গজ থেকে ৮৭০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়। পরে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme