সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে কবরস্থান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ভূঞাপুরে কবরস্থানের একটি আম গাছ থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার অলোয়া ইউনিয়নের চর অলোয়া কবরস্থান থেকে মঙ্গলবার ১০ জানুয়ারি দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন কিছুটা ভারসাম্যহীন ছিল ও মাঝে মধ্যে ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। সোমবার রাতে গোবিন্দাসী স্কুলরোড মসজিদের পাশে একটি মাদরাসায় ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। মঙ্গলবার ভোর রাতে ঘুম থেকে ওঠে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এরপর সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আম গাছে ইসমাইলের মরদেহ ঝুলতে দেখেন। তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যু ঘটনায় ইসমাইলের বাড়েিত চলছে শোকের মাতম এবং আহাজরিতে আকাশ বিদীর্ণ হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme