সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ভূঞাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রবিবার ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২২-২৩ অর্থ বছরেরবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মশুর ডাল, খেসারি ডাল ও সবজি বীজের খাদ্য-শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকাসহ ৬ টি ইউনিয়নের ৪ হাজার ৬২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবির। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার মোহন, ইউপি চেয়ারম্যান ও সংবাদ কর্মীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme