সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদক : টাঙ্গাইলের ভূঞাপুরে খরিপ-২/২০২০-২১ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই, পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে ২৭৬ জন কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এরমধ্যে ২৫৬ জন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএসপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষককে ৫ কেজি পাটের বীজ, ১০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমপিও সার ও প্রত্যেককে নগদ ২ হাজার ৬৩০ টাকা করে বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্পসারণ অফিসার রাশেদুল হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme