সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে গামছা দিয়ে দোল খেলতে গিয়ে শিশুর মৃত্যু

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৫৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে খেলার সময় গলায় গামছা পেঁচে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ফাতেমা খাতুন (৭) উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার মা হাওয়া বেগমকে আটক করেছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দিন।

মঙ্গলবার ২৩ আগস্ট রাতে উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমার বাবা দুলাল হোসেন ইটভাটায় শ্রমিকের কাজ করে।

শিশুর মা হাওয়া বেগম জানান, ফাতেমা ঘরে গামছা দিয়ে খেলা করছিল। সন্ধ্যার দিকে মাছ কেটে ঘরে গিয়ে দেখি গামছা পেছিয়ে ঘরের ধরনার সাথে ঝুলে রয়েছে। পরে ধরনা থেকে নামিয়ে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পরিবারের দাবী শিশুটি খেলতে গিয়ে গলায় গামছা পেঁছিয়ে মারা যায়। এতে তার মায়ের অসংগতিপূর্ণ কথা বার্তায় সন্দেহের সৃষ্টি হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের থানায় আটক রাখা হয়েছে। এছাড়া শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme