সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে চুরির অভিযোগে দুইজন গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭১ বার দেখা হয়েছে।

ভূঞাপুর প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মাইজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মাদারিয়া গ্রামের রহিজ উদ্দিনের ছেলে নাজমুল (২৫) ও মাইজবাড়ী গ্রামের সোবাহান (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, ‘বুধবার রাতের কোন সময় উপজেলার মাইজবাড়ী একটি দোকানের টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা চুরি করে গ্রেফতারকৃতরা। সকালে দোকানে গিয়ে চুরির ঘটনাটি দোকান মালিক জুব্বার জানতে পারেন। পরে থানায় অভিযোগ দায়ের করার পর অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে নাজমুল মাদকসেবী বলে স্থানীয়রা জানান।’

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, ‘দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। চুরির ২৩ হাজার টাকার মধ্যে ২২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেটি তদন্ত চলছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme