সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার ৪ জানুয়ারী সকালে উপজেলা আওয়ামীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

আনন্দ র‍্যালিটি আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আ’লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় ভূঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদারের সভাপতিত্বে ইবরাহীম খাঁ সরকারি কলেজে শাখার সভাপতি মোঃ হায়দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহিনুল ইসলাম তররফদার বাদল, গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, অর্জনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, রিপন সরকার লারা সহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme