সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে টিনের বেড়া কেটে বসত ঘরে চুরি

  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে টিনের বেড়া কেটে বসত ঘরে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ঝনঝনীয়া গ্রামের আরিফ হোসেনের বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।

চোরেরা ধান ও সরিষা বিক্রির নগদ ৭০ হাজার টাকা এবং আরিফের স্ত্রীর সোনার গহনাসহ প্রায় লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান আরিফের মা মৃত জয়নাল সরকারের স্ত্রী রেখা বেগম। তিনি বলেন, আমার দুই ছেলে গার্মেন্সে চাকরী করায় কেউ বাড়ীতে থাকে না। শুধু আমি ও আমার এক ছেলের বউ এবং ছোট ছোট দুই নাতি-নাতনি নিয়ে বাড়িতে থাকি। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা। তারপর খেয়াল করে দেখি ঘরের ঁিখলের পাশে বেড়ার টিন কাটা। তখন আমাদের সন্দেহ হলে ঘরে আসবাবপত্রের খোজ নিয়ে দেখি আলমারী খোলা। আর সেখানে রাখা নগদ ৭০ হাজার টাকা, গলার চেন, আংটিসহ অনান্য দামি জিনিসপত্র নেই।

ওই গ্রামের বাসিন্দা মোঃ আনছার আলী ডাইভার ও মোঃ মতিয়ার রহমান বলেন, খবর শুনে সকালে ওই বাড়ীতে আমরা যাই। যাওয়ার পর বাড়ীর মালিক আরিফ হোসেনের মা রেকা বেগম আমাদেরকে চুরির ঘটনার বিষয়টি জানান। এরা ছাড়াও গ্রাম বাসীর অনেক লোকজন সকালে ওই বাড়ীতে ভিড় জমায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ডিউটি অফিসার আফজাল হোসেন জানান, আমি সকাল ৮ থেকে এখানে দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত কোন চুরির বিষয়ে কিছু জানায়নি বা অভিযোগ করেনি।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme