সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে টিসিবি পণ্য বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৪ অক্টোবর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌরসভায় ও ফলদা ইউনিয়নে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়।

ভূঞাপুর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মাসুদুল হক মাসুদ এর উদ্বোধন করেন।

অপরদিকে আর ধুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টিসিবি পণ্য বিতরণের উদ্ভোধন করেন ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু।

পৌর এলাকায় ও ফলদা ইউনিয়নের মোট ১৮টি ওয়ার্ডে ২হাজার ১শত ১০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি মুশারি ডাল, ১ কেজি চিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ২টি করে পিকাপ ভ্যানের মাধ্যমে স্থানীয় ডিলাররা টিসিবি পণ্য সরবরাহ করছে ওই ২ এলাকার কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে। সকাল ১০টা থেকে লাইনে দাড়িয়ে টিসিবির পণ্য ৪শত ৫ টাকার বিনিময়ে তা গ্রহণ করছে ভূঞাপুর পৌরবাসী ও ফলদা ইউনিয়নের নিম্ন আয়ের কার্ডধারী ব্যক্তিরা।

এ সময় প্রখর রোদে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় অনেকেই। টিসিবি পণ্য গ্রহণে সময় ধূবলিয়া গ্রামের আব্দুল খালেকের সাথে কথা হলে তিনি জানান, আজ টিসিবি মাল আগেই থেকে তুললাম। পরে মাল তুলতে গেলে মাল পাওয়া যায় না। অনেকেই খালি হাতে ফেরত যান। মোমিনপুর গ্রামের আব্বাস আলী জানান, তিনি এবার দিয়ে ৪ বার টিসিবির পন্য উঠালেন। বাজারে দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে অনেক কম টাকায় টিসিবির পন্য পাওয়ায় তিনি অনেকটা খুশি।

ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম তালুকদার দুদু বলেন, টিসিবির পন্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিতরণকারী কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme