সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

সোমবার ১২ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতির সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর, উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme