সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের হাতে খুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৪৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ভূঞাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজিব কে কুপিয়ে হত্যা করলো আপন চাচাতো ভাই জিহাদ।

নিহত রাজিব ভূঞাপুর ফলদা ইউনিয়নে গারাবাড়ি এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার গারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা পর রাজিব গত তিন মাস পূবের্ বাড়িতে চলে আসে।

বৃহস্পতিবার বাড়ির সীমানার আমগাছে তিনি আম পাড়তে যান। এ সময় তার চাচাতো ভাই জিহাদ আম পাড়তে নিষেধ করেন। রাজিব তার নিষেধ উপেক্ষা করে কয়েকটি আম পাড়েন। পরে তিনি গাছ থেকে নেমে আসলে জিহাদ ক্ষুব্দ হয়ে ধারালো দা দিয়ে রাজিবকে কুপিয়ে আহত করেন।

পরে গুরুত্বর আহত অবস্থায় রাজিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টাঙ্গাইল জেনারলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সফিকুল ইসলাম সজিব জানান, রাজিবের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।জেনারেল হাসপাতালে তার অবস্থা খারাপ হলে আমরা তাকে ঢাকায় স্থানান্তর করি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme