সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় মা ক্লিনিক সিলগালা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৯৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ভূল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় অনুমোদনহীন ক্লিনিককে সিলগালা করেছে গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ভূঞাপুর বাজারের মা ক্লিনিক অ্যান্ড হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটি সিলগালা করেন। এরআগে বুধবার রাতে অপারেশন টেবিলে অস্ত্রপ্রচারকালে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

প্রতিষ্ঠান সিলগালাকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান, তদন্ত কমিটির প্রধান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডা. অনামিকা সাহা, মেডিকেল অফিসার ডা. নিশাত সাঈদা ও ডা. মো. খাদেমুল ইসলাম।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ আব্দুস সোবহান জানান, অস্ত্রপ্রচার করার সময় রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি ক্লিনিক পরিদর্শন করে সিলগালা করে দিয়েছেন। যাতে ক্লিনিক কর্তৃপক্ষ সেখানে কার্যক্রম চালাতে না পারেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত বুধবার (২৬ মে) বিকেলে ভূঞাপুর উপজেলার খানুরবাড়ি গ্রামের লাইলী বেগমের প্রস্রব যন্ত্রণা হলে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্মরত মেডিকেল অফিসার ডা. রুপক রোগীর শারিরীক অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড (স্থানান্তর) করেন। পরে সেখানে থাকা ক্লিনিকের দালাল শামছুর খপ্পরে রোগীর স্বজনরা। কম টাকায় সিজার করানোর কথা বললে দরিদ্র রোগীর স্বজনরা দালালের কথামত মা ক্লিনিক এন্ড হাসপাতালে নিয়ে যায়। এরপর ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। পরে ওই ক্লিনিকের সার্জারি চিকিৎসক ও ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এনামুল হক সোহেল ও অ্যানেস্থিসিয়ার চিকিৎসক ডা. আল মামুন অস্ত্রপ্রচার শুরু করেন। পরে এক পর্যায়ে রোগী অপারেশন টেবিলেই মারা যায়। ঘটনা ধামাচাপা দিতে স্বজনদের না জানিয়ে রোগীর মরদেহ অ্যাম্বুলেন্সে উঠিয়ে টাঙ্গাইলে পাঠিয়ে দেয়ার সময় স্বজন ও স্থানীয়রা বাঁধা দেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme