সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বন্যার পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫০১ বার দেখা হয়েছে।

মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর: উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষনে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমায় পৌঁছেছে। শনিবার ১৮ জুন যমুনার পানি বৃদ্ধি পেয়ে যেকোনো সময় বিপৎসীমা অতিক্রিম করতে পারে। পানি উন্নয়ন বোর্ড থেকে এমন তথ্য জানা গেছে।

এছাড়াও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাসে বলা হয়েছে যে কোন সময় বিপৎসীমার অতিক্রম করতে পারে যমুনা নদীর পানি।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকা জেলার ভূঞাপুর উপজেলার বাসুদেবকোল, শুশুয়া, রামাইল, চরচুন্দুনি, রামপুর, ভদ্রশিমুলসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে বন্যার পানিতে। চরাঞ্চলে তিল, কাউন, রাধনী সজ, পাটসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বন্যার পানিতে। তলিয়ে যাচ্ছে অন্যান্য নিচু নিচু এলাকা। পানিবন্দি হয়ে পড়ছে লোকজন। ভাঙ্গন দেখা দিয়েছে নিকাইল, গোন্দিাসী, গাবসারা, অর্জুনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। নদীর গর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ী ও ফসলি জমি।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, জেলার যমুনাসহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর এ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিচু এলাকা তলিয়ে যাচ্ছে। প্রাকৃতি দুর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme