সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বিএনপি মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীরের জনসভা

  • আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৯১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের ঘরোয়া জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) পৌরসভার ৩নং ওয়ার্ডের বেতুয়া এলাকায় মেয়রপ্রার্থী জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ও পাঁচ গ্রামের উদ্যোগে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

এসময় সাবেক পৌর মেয়র ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে জনসভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুগ্ম সম্পাদক শাহজাহান কবির লিটন, পৌর বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান ভুট্রো প্রমুখ।

এছাড়াও জনসভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে বেতুয়া, কুতুবপুর, টেপিবাড়ী, বাহাদীপুর ও পলশিয়া এলাকায় কয়েক সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme