সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে বিদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারালো কলেজ শিক্ষার্থী

  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৬০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুতিক তারে জড়িয়ে সোহাগ নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত সোহাগ মিয়া (২০) ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং স্থানীয় রনি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। সে জামালপুর সদর উপজেলার কাস্টসিংগা গ্রামের আয়নাল হকের ছেলে।

সোমবার (৩ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাজ করার জন্য সোহাগ মসজিদ মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে গিয়ে ১১কেভি তারের সাথে জরিয়ে পড়ে। এতে মুহুর্তে বিদ্যুতের আগুনে তার শরীরে পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল ওহাব জানান, মসজিদ মার্কেটের একটি কক্ষ থেকে স্টিলের মই আনতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ও আগুন লেগে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মারা যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme