সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৬৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পাথাইলকান্দী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৬ টায় হাজী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় টিভি, ফ্রিজ, জুতার দোকানসহ ৫টি দোকান। এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকা। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বাসায় ফেরার সময় হাজী মার্কেটের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে তারা ভূঞাপুর ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক ইব্রাহীম আকন্দ বলেন, আমার চারটি দোকানে টিভি, ফ্রিজ ও প্লাস্টিকের ফার্নিচার ছিলো। সব পুঁড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করতে পারিনি। ১৬ লাখ টাকার মালামাল নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার একাব্বর আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত ঘটনাস্থলে পৌছে অল্প সময়ের মধ্যে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পাড়ে বলে জানিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme