ভূঞাপুরে মাদক সম্রাজ্ঞী আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩১ বার দেখা হয়েছে।

প্রতিদন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী পূর্বপাড়া থেকে মোছাঃ সোনিয়া আক্তার নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে গোবিন্দাসী গ্রামের মোঃ রাজ্জাক এর বাড়ী থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাকে ভূঞাপুর থানায় নিয়ে আসে এবং টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম জানান, আমাদের কাছে সংবাদ ছিল সে বেশ কিছুদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। অভিযান চালিয়ে সোনিয়াকে আটক করতে পারলেও তার স্বামী আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme