সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে মাদরাসা শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৪ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পলশিয়া দাখিল মাদাসার সহকারী শিক্ষক আব্দুল হককে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভূঞাপুর উপজেলা শাখা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ভূঞাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মো. আফছার উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম তালুকদার প্রমুখ। এসময় বক্তারা আব্দুল হককে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাতে সারপলশিয়া গ্রামের মো. বারেকের স্ত্রী জয়নব বেগম পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে আব্দুল হককে ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। রাতে বাড়িতে না ফেরায় শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ দেন আব্দুল হকের স্ত্রী আয়শা খাতুন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আব্দুল হকের সর্বশেষ অবস্থান বারেকের বাড়ির আঙিনায় জানতে পারে। পরে আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আব্দুল হকের মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। এ ব্যাপারে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme