সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৫৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি’ এ শ্লোগানকে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ।

একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মামুন তরফদার ও সাহিত্য সম্পাদক জেড আই মোস্তফার সম্পাদনায় ‘স্বাধীন দেশ পত্রিকা’র মোড়ক উন্মোচন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি ও সাবেক যুগ্ম-সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। আলোচক ছিলেন- একাত্তরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা কে.এম আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ন বাঙ্গাল, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক ডিপটি, একাত্তরের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme