সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬৬ বার দেখা হয়েছে।
OLYMPUS DIGITAL CAMERA

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ উপভোগ করতে বিনোদন পিপাসু হাজারো মানুষের ঢল নামে যমুনার তীরে।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির এর উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

ঢাক-ঢোলের তালেতালে গ্রাম বাংলার গান আর বৈঠার ছন্দে মাতিয়ে তুলেছিল যমুনা নদীর ঢেউকে। আর সেই ছন্দে ছন্দে তাল মিলিয়ে নদীর তীরে হাজার হাজার শিশু-কিশোর-কিশোরী, থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত নেচে-গেয়ে এ নৌকাবাইচ উপভোগ করেছেন। বাইচ শুরুর আগে সকাল থেকে নদীর মধ্যে বিভিন্ন নৌকায় ও নদীর তীরে পাশ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার বিনোদন পিপাসুরা নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ২৪ টি নৌকা অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ম হয়েছে ভূঞাপুর উপজেলার ‘যমুনার তরী, নিকরাইল (পূর্নবাসন), ও ২য় হয়েছে ‘মানিক তরী’ গাবসারা। এতে ১ম পুরস্কার-১০০ সিসি মটর সাইকেল, ২য় পুরস্কার- ১টি ফ্রিজসহ প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী দলকে সম্মাননা পুরস্কার দেয়া হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ২য় দিনে যমুনা নদী সংলগ্ন কুকাদাইর নামক স্থানে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানভীর হাসান ছোট মনির, এমপির সহধর্মনী ঐশি খান, উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, টাঙ্গাইল জেলা মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া (বড় মনির), ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যন দুলাল হোসেন চকদার, ইউপি চেয়ারমান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহাদত হোসেন বাবু ও বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদি) প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme