সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা-ভাঙচুর

  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৩৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবলীগ নেতার হামলায় সংখ্যালঘু পরিবারের ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের ঘরে থাকা কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে উপজেলার কষ্টাপাড়া এলাকায় ঘোষপাড়ার সুভাষ ঘোষ ও প্রদীপ ঘোষের বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতা খোরশেদ আলম গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ যুবলীগ নেতা খোরশেদ আলমের সাথে সুভাষ ঘোষের সাথে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে শুক্রবার সকালে খোরশেদ আলম ও তার ভাই আরশেদ আলী সংখ্যালঘু সম্প্রদায়ের সুভাষের ও প্রদীপ ঘোষের ঘর-বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা প্রতিমা ভাঙচুর করে। এতে বাঁধা দিতে গেলে তারা ৫ জনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে আহত রতন, নিখিল, আশোক, শান্ত ঘোষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত অমলেষ ঘোষ বলেন খোরশেদরা ৭-৮ জনের এক দল আমাদের উপর তিন দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর করেছে। মহিলাসহ আমাদের কমপক্ষে ১০ জনকে পিটিয়ে আহত করেছে ওরা। এ অন্যায় অত্যাচারের বিচার চাই। আমরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খোরশেদ আলম বলেন বাড়ির সীমানা নিয়ে তাদের সাথে মামলা চলছে। কোন হামলা মারধরের ঘটনা ঘটে নি। আমাদের ওপর ওরাই হামলা ও অকথ্য ভাষায় গালিগালাস করেছে। ওরা মিথ্যা অপপ্রচার করছে। আমি রাজনীতি করি । মানুষের সেবা করি। এধরনের কাজ করতে পারি না।
সুশাসনের জন্য নাগরিক সুজনের ভূঞাপুর উপজেলার সম্পাদক সন্তোষ কুমার দত্ত বলেন প্রকাশ্যে দিবালোকে হিন্দুদের বাড়ি-মন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপরাধীদের যথাযথ বিচার হওয়া দরকার।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme