সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএসসি ট্যুরস্ এন্ড ট্রাভেলসের উদ্যোগে হজ্জ যাত্রীদের নিয়ে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ জুন ভূঞাপুর বাজারের মীম শপিংমলের হলরুমে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় আলহাজ্ব আ: রশিদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আশুগঞ্জ সার কারখানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হোসাইন আহম্মেদ।

আলোচনায় অংশ নেন ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম ভূঞাপুরী, সিংগুরিয়া বাজার মসজিদের খতিব মাওলানা মো. ইদ্রিস আলী, বিএসসি ট্যুরস্ এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সোলায়মান, আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদরাসার মুহ্তামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।

উল্লেখ্য এ বছর বিএসসি ট্যুরস্ এন্ড ট্রাভেলসের এজেন্সী হতে ১৫৩ জন হজ্জব্রত পালন করতে যাবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme