সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ৩৭টি পূজা মন্ডপে পৌর মেয়রের আর্থিক অনুদান

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য ৩৭টি পূজা মন্ডপে ব্যক্তিগত উদ্যোগে নগদ টাকা অনুদান দেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ।

শনিবার ১ অক্টোবর ভূঞাপুর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজা মন্ডপের জন্য ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, আমিনুল ইসলাম আমিন, ভূঞাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি স্মরণ দত্ত, ভূঞাপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি নুরুজ্জামান চকদার ও পৌর কাউন্সিলসহ পূজারীবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme