সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর পৌরসভায় মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১৪০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : তৃতীয়বারের মতো টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নগর পিতা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। সরকারিভাবে গেজেট প্রকাশের পর পৌরসভার সকল দায়িত্ব পালনের অনুমতি পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে সকল দায়িত্ব হস্তান্তর করেন পৌর কর্তৃপক্ষ। এ দায়িত্ব গ্রহণ অনুুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভরি হাসান ছোট মনির।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমূখ।

প্রসঙ্গত প্রকাশ, গত ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি ও আ.লীগের বিদ্রোহীসহ তিনজন প্রার্থী মেয়রপদে অংশগ্রহণ করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুল হক মাসুদ (নৌকা প্রতীকে) বিপুল ভোটে জয়লাভ করেন। এনিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো মেয়র হিসেবে এ পৌরসভার দায়িত্ব গ্রহণ করলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme