সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে সামনে রেখেই টাঙ্গাইলের মধুপুরে কমিউনিটি পুলিশিং ডে-উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩০অক্টোবর) মধুপুর থানা পুলিশের আয়োজনে সকাল ১১ টায় মধুপুর অডিটোরিয়াম প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি মধুপুর বাসষ্টান্ড এলাকার আনারস চত্বর হয়ে পুনরায় অডিটোরিয়াম মিলনায়তনে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম হল রুমে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।

বিশেষ অতিথি ছিলেন মধুপুর ধনবাড়ি উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার, পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক, চেয়ারম্যান সমিতির সভাপতি ও গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলুসহ বিভিন্ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল বলেন- আজকের অনুষ্ঠানের মুল উপপাদ্যই হলো সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। তিনি আরও বলেন, আমাদের সন্তান কোথায় যায়,কার সাথে মিশে কোনো কিশোর গ্যাং এ-র সাথে মিশে কিনা তার দেখবাল আমাদেরকেই করতে হবে। তবেই এই ভয়াবহ মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য অপরাধ এই সমাজ থেকে প্রতিরোধ করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত মুরাদ হাসান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme