সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে চোরাই রাবারসহ কভার ভ্যান জব্দ করেছে র‌্যাব

  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে শনিবার (১৪ আগস্ট) সকালে অভিযান চালিয়ে এক হাজার ৪০০ কেজি অপরিশোধিত (কাঁচা) চোরাই রাবারসহ ১টি কভার ভ্যান জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার ভাবনীটেকি সাকিনস্থ মামার বাসস্ট্যান্ড নামক স্থানে পীরগাছা হতে মধুপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সরকারী রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত কাঁচা রাবার-১৪০০ কেজি (যার মূল্য আনুমানিক ২,৮০,০০০/-) উদ্ধারসহ ১টি কভার ভ্যান জব্দ করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামা ২/৩ জন আসামী কৌশলে পালিয়ে যায়।

পরে অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme