সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ধান ক্ষেত থেকে এক মহিলার লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৮৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়ার পলিমা বেগম নামে (৪০) বছরের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে তার বাড়ির পাশের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী জানান , এলাকাবাসী সকালে আমাকে জানালে আমি থানায় ফোন করে পুলিশকে জানাই পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে । কে বা কারা খুন করেছে তা জানিনা ।

এসময় তিনি আরও বলেন, পলিমা বেগমের ২ মেয়ে ঢাকায় গার্মেন্সে কর্মরত এবং ছেলে নবম শ্রেণির ছাত্র সে মায়ের সাথেই থাকতো। জানা যায় পলিমার ছেলে বেশ কিছু দিন যাবত তার বোনের বাসা ঢাকায় বেড়াতে গিয়েছে। তাই পলিমা কিছু দিন যাবত একাই বাড়িতে থাকতেন। সেই সুযোগেই কেউ তাকে একা পেয়ে পূর্ব শত্রুতার সূত্রপাত ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ।
এদিকে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার জানায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা তার বাড়ির পাশে তাকে ধান ক্ষেতে মেরে ফেলে যায়। পরে সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাদের জানালে আমরা এসে লাশ উদ্ধার করি। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি। তবুুও সকল ব্যবস্থা নেয়া হবে এবং আসামীদের খুব জলদিই আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme