সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৭৪৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: মধুপুরে অতি দরিদ্র দিনমজুর কর্মহীন জনগণের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বরাদ্দের চাল, ডাল ও আলু বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ও মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৩ টায় মধুপুর পৌরসভা  প্রাঙ্গনে পৌরসভার অতি দরিদ্র দিনমজুর কর্মহীন জনগণের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল  বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বি আর ডি বি কর্মকর্তা মো: আজহার আলী, পৌর কাউন্সিলর মো: হুমায়ুন  কবীর  প্রমুখ।

পৌরসভার ৬০ টি পরিবারের মধ্যে এসব পণ্য বিতরন করা হয়।অপরদিকে বিকেল ৪টায় মধুপুরে নবগঠিত কুড়ালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৪০ টি পরিবারের মধ্যে সমপরিমান পণ্য বিতরন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme