সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বরিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম, এ, করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী,ওসি তদন্ত মুরাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ,সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবীর প্রমূখ।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং ভারচুয়াল বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠান শেষে ৭ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন ও ৩ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme