সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৫৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কামারচালা পলাইআটা গ্রামে চাঁন মিয়া (৬০) নামের এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত চান মিয়া কামারচালা গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে।

জানা যায়, চান মিয়া প্রায় ৬ বছর আগে তার এবং সন্তানদের জমানো টাকা দিয়ে ওহাদ আলীর নিকট থেকে ১শত পাঁচ শতাংশ জমি ক্রয় করেন। তারপর থেকে চাঁন মিয়া তার ক্রয়কৃত জমি ভোগ দখল করে আসছে। সম্প্রতি ওহাদ আলীর ছেলে হেলাল উদ্দিন মেম্বার ক্রয়কৃত জমির মালিক হিসেবে নিজেকে দাবি করে জমি ছেড়ে দেওয়ার জন্য চান মিয়ার উপর চাপ সৃষ্টি করেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় চান মিয়া জমি সংক্রান্ত বিরোধের সার্বিক বিষয় কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলীকে অবহিত করেন। বুধবার (১৩ অক্টোবর) ভোরে মলকা খালের উপর নির্মিত ব্রীজের র‌্যালিং এর সাথে চাঁন মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাতে ভ্যান চালক চান মিয়া তার স্ত্রীকে নিয়ে আমার কাছে এসেছিলেন। তাঁরা মৌখিকভাবে অভিযোগ করে বলেন, ৮নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। হেলাল মেম্বার তার বাবার কাছ থেকে জায়গাটি লিখে নিয়েছেন বলে দাবি করে তাদেরকে জমি ছাড়ার হুমকিও দিয়েছেন। জমি না ছাড়লে হাতপা ভেঙ্গে দেওয়া হবে বলে হেলাল মেম্বার চান মিয়াকে শাসিয়েছে। বুধবার সকালে ব্রীজের নিচে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। আলোকদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লাশ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, আমরা ঝুলন্ত লাশ উদ্ধার কেরছি। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme