সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

  • আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নৌকায় বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে এসে নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণির স্কুলছাত্র ফাহিম হোসেন (১৪) নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বংশাই নদীর হাটুভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ফাহিম গাজীপুর সদর উপজেলার পালেরপাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

মির্জাপুর আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার জানান, গাজীপুর সদর থেকে একদল স্কুলছাত্র ইঞ্জিনচালিত নৌকায় বংশাই নদী দিয়ে আনন্দ ভ্রমণে মির্জাপুরে আসে। দুপুরের দিকে বাড়ি ফেরার পথে হাটুভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নদীর পাশে বন্ধুরা মিলে গোসল করতে নামে। গোসল করে সব বন্ধু তীরে উঠলেও ফাহিম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিস এবং টাঙ্গাইল ডুবুরী দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ডুবুরী দলের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme