সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ

  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১
  • ১০৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে মহামারী করোনায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে বিনামুল্যে চাল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে এ চাল বিতন করা হয়।

জন প্রতি ১৫ কেজি করে এ চাল বিতরণ করা হয় বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, মহামারী করোনার ফলে সারা দেশে লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরু হওয়ার পর পরিবহন বন্ধ থাকায় মির্জাপুর উপজেলার পাঁচ শতাধিক পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড, মো. আতাউল গনির নির্দেশনায় অসহায় পরিবহন শ্রমিকদের তালিকা সংগ্রহ করে জনপ্রতি ১৫ কেজি হারে চাল বিতরন করা হচ্ছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. জুবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান, শ্রমিক নেতা মো. খাদেমুল মওলা, মো. খসরু মিয়া ও সুজাত আলী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme