সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু, মহাসড়ক অবরোধ

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৫৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মা ও দুই শিশু সন্তানসহ তিনজনের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।

পরে ঘটনাস্থলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন এবং আগামী ১৫ দিনের মধ্যে পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডার পাস নির্মানের জন্য কর্তৃপক্ষের সাথে বসে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এসময় বিক্ষুদ্ধ জনতা জেলা প্রশাসনের আশ^াসে তাদের অবরোধ তুলে নেয়।

অপরদিকে মহাসড়ক অবরোধের কারনে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে প্রায় তিন ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা ও গাড়ি চালকরা।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ‘হেটে সড়ক পার হওয়ার সময় একটি বাস এসে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। পরে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme