সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে রত্নগর্ভা ফাতেমা বেগমের ইন্তেকাল

  • আপডেট : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল জেলা শ্রমিকলীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের মা ফাতেমা বেগম বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছরের উপরে। শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার গোড়াই নাজিরপাড়ার নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে রত্নগর্ভা ফাতেমা বেগম তিন ছেলে ও ছয় মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী প্রয়াত ডাক্তার মীর সাদত হোসেন।

শনিবার সকাল দশটায় গোড়াই নাজিরপাড়া এলাকায় তাঁর নিজ নামে প্রতিষ্ঠিত মা ফাতেমা স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নাতি টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মঈন হোসেন রাজীব জানিয়েছেন। এদিকে রত্নগর্ভা ফাতেমা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সখিপুর-বাসাইল আসনের এমপি জোয়াহেরুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ লি. এর সভাপতি খান আহমেদ শুভ।তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme