সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে স্মৃতিসৌধ ‘অর্জন’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্মিত স্মৃতিসৌধ ‘অর্জন’ এর উদ্বোধন করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে তিনি এই স্মৃতিসৌধের উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসনের অর্থায়নে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

স্মৃতিসৌধ উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহীদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দূর্লভ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।

এসময় স্থানীয় ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme