সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যমুনায় অবৈধভাবে মা ইলিশ শিকার, দুই জেলেকে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার ২০ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর আগে বুধবার ১৮ অক্টোবর রাতে উপজেলার যমুনার নিকরাইল ও গাবসারা নদী এলাকায় মা ইলিশ নিধন রোধে অভিযান চালায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও গোবিন্দাসীর ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে যৌথ অভিযানে মা ইলিশসহ বিভিন্ন এলাকার ২ জেলেকে আটক এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, ঘাটাইল উপজেলার আনহেলা ইউনিয়নের যদুরপাড়া গ্রামের মৃত ইবরাহীমের ছেলে জহির উদ্দিন ও কালিহাতী উপজেলার কালিয়া গ্রামের শাহীনের ছেলে মো. টুটুল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ২ জেলেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ব্যবহত ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme