সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

যমুনায় মা ইলিশ ধরায় এক জেলের কারাদন্ড ও দুই জনকে জরিমানা

  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে।

প্রতিনিধি প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সালাম মিয়া (৪০) ও মো. শামীম (৪২) নামের দুই জেলেকে পাঁচশ টাকা করে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় সাইদুল ইসলাম (৪০) নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সালাম মিয়া চরবিহারী গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও মো. শামীম ডিগ্রী চরের শুকুরের ছেলে এবং সাইদুল ইসলাম গাবসারা গ্রামের চান মিয়ার ছেলে।

ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান, মাছ ধরার অভিযোগে দুই জনকে এক হাজার টাকা জরিমানা ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় একজনের ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ৫ শত মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme