সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন টাঙ্গাইলের শওকত

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১০১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. শওকত আলী খান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংকের লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন শওকত আলী খান। তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদানের আগে রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামের মৃত. নওশের আলী খান ও মনোয়ারা বেগম এর ছেলে। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক ছেলে ও কন্যা সন্তানের জনক।

জানা যায়, ১৯৯৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে যোগদান করেন মো. শওকত আলী খান। দীর্ঘ ২২ বছরের চাকুরী জীবনে রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের ট্রেজারী বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরআগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়াও দেশ, বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme