সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শেষ মুহূর্তে টাঙ্গাইলে দুই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৪২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : শেষ মুহূর্তে টাঙ্গাইল সদর উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। ইউনিয়ন দু’টি হচ্ছে ঘারিন্দা ও দাইন্যা।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

এতে ঘারিন্দা ইউনিয়নে হোসাইন ছাদাব অন্তুকে এবং দাইন্যা ইউনিয়নে সোলায়মান হোসেন মিন্টুকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়নের চিঠি পেয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে বুধবার (২৪ নভেম্বর) শেষ মুহূর্তে দলের মনোনয়ন বোর্ড এ দুই ইউনিয়নের মনোনয়ন পরিবর্তন করা হয়। ঘারিন্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং দাইন্যা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলেই নতুন মনোনয়ন পাওয়া দু’জন রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নের চিঠি জমা দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme