সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বনের জমি থেকে পোল্ট্রিফার্ম উচ্ছেদ

  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বনের জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পোল্ট্রি ফার্ম উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা ধুমখালী এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তণখোলা ধুমখালী এলাকার মৃত আহাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন কালিদাস বিটের আওতাধীন প্রায় ১০ শতাংশ বনের জমি দখল করে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেন। সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে হতেয়া রেঞ্জকর্মকর্তা আলাল খানের নেতৃত্বে অবৈধভাবে গড়ে তোলা এ পোল্ট্রিফার্ম উচ্ছেদ করেন। এ সময় কালিদাস বিট কর্মকর্তা মুস্তানুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হতেয়া রেঞ্জকর্মকর্তা আলাল খান বলেন, অবৈধভাবে বনের জমি দখল করে গড়ে তোলা পাল্ট্রিফার্ম উচ্ছেদ করে বনের জমি দখলমুক্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme