সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বিরোধের জেরে যুবককে অন্ডকোষ গলিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৭৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বিরোধপূর্ণ জমিতে ঘরতোলা নিয়ে প্রতিবেশির সাথে ঝগড়া করে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে অন্ডকোষ গলিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে বিরোধপূর্ণ জমিতে রুবেলকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় ওই যুবকের ছোট ভাই রাসেল আহমেদ বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেলদের সাথে বিরোধপূর্ণ একটি জমিতে ঘর তুলতে যায় প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাদের আত্মীয় স্বজনের ১৫/২০ জনের একটি দল। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সাথে রুবেলের সংযোগ আছে বলে ধারনা করে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে একা পেয়ে তাকে আক্রমন করে। এ সময় রুবেলের চিৎকার শুনে তার পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোটভাই রাসেল আহমেদ বলেন, জমি-জমার জের ধরে আমার ছোট ভাই রুরেলের অন্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকার মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহ, আফরোজা, ফজিলা, লিপি, লিমাসহ ১৫/২০ জনকে আসামী করে একটি মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.সাইদুল হক ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য শনিবার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme