সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ জুলাই সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ সাহা।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার। তিনি বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চাইজ দোয়ারী, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যহত থাকবে।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সানি, সাংবাদিক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme