সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নারীকে শ্লীলতাহানির চেষ্টা, ইউপি সচিবকে কারাদন্ড

  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৭২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : নারীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ইউপি সচিবের নাম মো. মোশারফ হোসেন (৪২)। তিনি ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক। তিনি বর্তমানে উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত। তাঁর বাড়ি মির্জাপুরে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ ডিসেম্বর ) দুপুরের দিকে মোশারফ এক নারীকে ইউনিয়ন পরিষদের দোতলায় এক কক্ষে ডেকে নেন। ডেকে নিয়ে সেখানে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে মেয়েটি তাঁর কক্ষ থেকে বের হয়ে নিচ তলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে বিচার চান। চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনওকে জানালে ইউএনও ঘটনাস্থলে এসে সত্যতা পান। মোশাররফ মেয়েটিকে নানা সময়ে উত্ত্যক্ত করেছেন ও তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানায়, দোষ স্বীকার করায় ওই ইউপি সচিবকে ৩৫৪ ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme