সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে ডিবি (দক্ষিন)। ১৮ জুন শনিবার টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিন) অফিসার ইনর্চাজ মো: দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় সখীপুর উপজেলার তক্তারচালা এলাকায় এসআই মোঃ রাইজ উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ নজরুল ইসলাম, কনস্টেবল মোঃ জামাল উদ্দিন, মোঃ মেহেরুল ইসলাম, মোঃ মাসুদ রানা, মোঃ শফিকুল ইসলাম এবং মোঃ আলী হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড় কাঞ্চনপুর এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে মো: রাইসুল ইসলাম (২৮), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা চিতেশ্বরী এলাকার মো: বাছেদ খানের মো: উজ্জল খান (৩৩) ও শেরপুর জেলার নালিতাবাড়ি থানার সন্ন্যাসী ভিটা এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে মো: নয়ন হোসেন (২০)।

এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme