সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপু‌রে ৭কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদনি প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে সাত কে‌জি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে উপজেলার কৈয়ামধু ও গড়গোবিন্দপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – উপজেলার দাড়িয়াপুর গ্রা‌মের মৃত হযরত আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৭) ও গড়গোবিন্দপুর গ্রা‌মের মৃত আবদুল মজিদ মিয়ার ছেলে বাবলু মিয়া (৪৫)। এ ঘটনায় র্যা‌বের পক্ষ থে‌কে সখীপুর থানায় পৃথক দু‌টি মামলা করা হ‌য়ে‌ছে। রোববার সকা‌লে গ্রেপ্তারকৃত দুইজন‌কে সাত দি‌নের রিমান্ড চে‌য়ে টাঙ্গাইল আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধ‌রে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে। প‌রে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ওই দুই মাদক ব্যবসায়ী‌কে গ্রেপ্তার করা হয়। এ সময় আনোয়ার হোসেনের নিকট থে‌কে ৩কেজি গাঁজা (যার মূল্য অনুমান ৩০ হাজার টাকা) ও ১টি মোবাইল ফোন এবং বাবলু মিয়ার নিকট থে‌কে ৪কেজি গাঁজা (যার মূল্য অনুমান ৪০ হাজার টাকা) উদ্ধার করা হয়ে‌ছে। প‌রে তা‌দের বিরু‌দ্ধে সখীপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -এর ৩৬ (১) এর ১৯(ক) ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দু‌টির তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) মো. ফা‌য়েজ ও ম‌জিবর রহমান ব‌লেন, রোববার সকা‌লে ওই দুই আসামী‌কে সাত‌ দি‌নের রিমান্ড ‌চে‌য়ে টাঙ্গাইল আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme